কেয়ার ইউর বেবি
(CUB) একটি ব্র্যান্ড হিসেবে শিশু, কিশোর ও বাচ্চাদের জন্য শিক্ষা উপকরণ, খেলাধুলার
সামগ্রী এবং উপহার সামগ্রীসহ বিভিন্ন ধরনের পণ্য নিয়ে কাজ করার চিন্তাভাবনা করেছে।
অনেকের প্রশ্ন হতে পারে—কেন শুধুমাত্র শিশুদের জন্যই প্রোডাক্ট? এর উত্তর লুকিয়ে আছে
আমাদের সমাজ ও ভবিষ্যৎ নিয়ে গভীর এক বিশ্বাসে।
আমরা বিশ্বাস করি,
একটি আধুনিক সমাজ কিংবা একটি শক্তিশালী রাষ্ট্র গঠন করতে হলে প্রয়োজন শিক্ষিত নাগরিক,
গ্লোবাল সিটিজেন এবং সর্বোপরি ভালো মানুষ। ভালো মানুষ বা সুনাগরিক হঠাৎ করে তৈরি হয়
না। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া, যার শুরুটা হতে হয় একদম শৈশব থেকেই। শিশুকালই হলো
মানুষের চরিত্র, মূল্যবোধ ও চিন্তাচেতনা গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়।
একটি শিশুকে ভালো
মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষার কোনো বিকল্প নেই। কিন্তু এখানে শিক্ষা বলতে আমরা শুধু
পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ পড়াশোনাকেই বুঝি না। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষায়
শিক্ষিত করতে হলে তাদের চিন্তা, চেতনা ও মানসিক বিকাশের প্রতিটি স্তরে ইতিবাচক পরিবেশ
তৈরি করা জরুরি। শিশুর দৈনন্দিন জীবনে যে শিক্ষাব্যবস্থা চালু আছে—বাংলা, ইংরেজি, গণিত
বা বিজ্ঞান—সেই ট্র্যাডিশনাল বিষয়গুলো অবশ্যই থাকবে। কিন্তু তার পাশাপাশি আনুষাঙ্গিক
বিষয়গুলোর গুরুত্বও সমানভাবে অপরিহার্য।
শিক্ষা উপকরণ,
খেলাধুলার সামগ্রী, আচরণগত শিক্ষা, শালীনতা, শৃঙ্খলা এবং আনন্দঘন পরিবেশ—এই সবকিছু
মিলেই একটি শিশুর পরিপূর্ণ বেড়ে ওঠা সম্ভব। একটি ভালো স্কুল ব্যাগ, সুন্দর ও মানসম্মত
খাতা, নিরাপদ খেলাধুলার উপকরণ কিংবা সৃজনশীল উপহার—এসবও শিশুর মনোজগতে ইতিবাচক প্রভাব
ফেলে। খেলাধুলা বা আনন্দঘন সময় কাটানোর পরিবেশ একটি শিশুর মানসিক স্বাস্থ্যের জন্য
যেমন জরুরি, তেমনি তা তাকে সামাজিক ও মানবিক মূল্যবোধ শেখাতেও সহায়তা করে।
এই দর্শন থেকেই
কেয়ার ইউর বেবি (CUB) মানসম্মত পণ্য তৈরির উদ্যোগ নিয়েছে। আমাদের লক্ষ্য শুধুমাত্র
পণ্য বিক্রি করা নয়; বরং ইতিবাচকভাবে শিক্ষার সহায়ক হয়ে একটি শিশুর বেড়ে ওঠার পরিবেশকে
সুন্দর করা। আমরা চাই, আমাদের পণ্যগুলো শিশুদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে তাদের চিন্তা
ও আচরণে ভালো প্রভাব ফেলুক।
অবশ্যই, একটি ব্র্যান্ড
হিসেবে আমাদের ব্যবসায়িক দিক রয়েছে। আমরা চাই আমাদের ব্র্যান্ড প্রতিষ্ঠিত হোক, আমরা
মুনাফা করবো এবং টিকে থাকবো। কিন্তু তার চেয়েও বড় কথা হলো—আমাদের উদ্দেশ্য সমাজের
উন্নয়নে সহযাত্রী হিসেবে কাজ করে যাওয়া। ভবিষ্যৎ প্রজন্মকে ভালো মানুষ হিসেবে গড়ে
তোলার এই যাত্রায় কেয়ার ইউর বেবি (CUB) থাকতে চায় একটি দায়িত্বশীল ও সচেতন অংশীদার
হিসেবে।
আমরা বিশ্বাস করি,
আজকের শিশুরাই আগামীর সমাজ। আর সেই সমাজ যদি সুন্দর, মানবিক ও ইতিবাচক হয়—সেই স্বপ্ন
নিয়েই CUB এগিয়ে যেতে চায়।
